Home খেলাধুলা নার্ভাস নাইন্টিতে সাজঘরে মুমিনুল

নার্ভাস নাইন্টিতে সাজঘরে মুমিনুল

Share

সাদা পোশাকে দারুণ ছন্দে রয়েছেন মুমিনুল হক। আজ পাকিস্তানের বিপক্ষেও টানা চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি পূরণের পর দলনেতা নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরলে মুশফিকুর রহিমকে নিয়েও জুটি গড়েন মুমিনুল। ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু শতক আর পূরণ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার। ৯ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। এখন ৪৮ রানে মুশফিকুর রহিম আর ৮ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস।

২০২৪ সালের সেপ্টেম্বরে শেষবার সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। এরপর আরও ছয় ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও শতকের দেখা পাননি তিনি। তাই পাকিস্তানের বিপক্ষে আজ ফিফটি পূরণের পর দেখে-শুনেই খেলে যাচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু নোমান আলি করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে যান মুমিনুল। আম্পায়ারও তার সিদ্ধান্ত জানিয়ে দেন।

তৎক্ষণাৎ সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন মুমিনুল। তাতে কোনো লাভ হয়নি। ৯১ রানেই ফিরতে হলো তাকে। ২০০ বলে খেলা মুমিনুলের এই ইনিংসটি ১০টি চারে সাজানো।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আজ ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার সুবিধা করতে না পারলেও বড় জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। পরের উইকেট এবার মুশফিককে নিয়ে জুটি গড়েন মুমিনুল। তাতেই সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা।

ব্যক্তিগত শতক পূরণের পর ১০১ রানে আউট হন শান্ত। মুমিনুল করেন ৯১ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৮ এবং সাদমান ইসলাম ১৩ রান করেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস।

Related Articles

নাটকীয়তার পর সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়

চারদিনের অনিশ্চয়তা আর উত্তেজনার অবসান ঘটল। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য থালাপতি...

শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি : রিজভী

শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি দেশের ৪টি জেলায় ৫টি...

গুরুতর অভিযোগ তুলে তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি

তামিলনাড়ুতে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। বিধানসভা...