Home প্রচ্ছদ দেখা করতে চাইলেন মিঠুন, উল্টো অভিনেতার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী

দেখা করতে চাইলেন মিঠুন, উল্টো অভিনেতার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী

Share

অসুস্থ শরীর নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টানা প্রচার চালিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনের বিজেপির জয়ের পর অভিনেতাকে দেখতে নেমেছে মানুষের ঢল। বৈঠকের পর বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী হয়ে মিঠুনের সঙ্গে দেখা করতে তার বাসায় হাজির হলেন শুভেন্দু অধিকারী।

শনিবার নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজেপিতে মিঠুনের ভূমিকা নিয়ে প্রশংসা শোনা গেল নতুন মুখ্যমন্ত্রীর মুখে।

শুভেন্দু বলেন ,‘মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম আপনি না, আমি আপনার কাছে আসব। এখানকার মা-বোনদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনও সীমা ছিল না।’

মিঠুনের অবদানের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, ‘মিঠুনদা এই নির্বাচনে সর্বোচ্চ র‌্যালি, সভা, রোড শো করেছেন। নির্বাচনের আগে ৮ থেকে ১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনও সাংগঠনিক পদ দিলেও নেন না। আজ আমি জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু নেপথ্য কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।’

মিঠুন বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে। আগামীতে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো রইলাম পেছনে।’

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...