Home জাতীয় থানায় আশ্রয়ে কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’

থানায় আশ্রয়ে কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’

Share
ঈদুল আজহাকে ঘিরে আলোচনায় থাকা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার কোরবানি হচ্ছে না। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফেরত এনে কেরানীগঞ্জ থানায় রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত এটিকে আগের মতোই বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে থানায় নিয়ে যাওয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, মালিকের বাসা থেকে মহিষটিকে ফিরিয়ে আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।
একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া এই বিরল মহিষটিকে দেখতে মানুষের ব্যাপক ভিড় ও আগ্রহ তৈরি হয়েছিল। বিক্রির পর সেটিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরে বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। তার নির্দেশনা ও পরামর্শে ক্রেতাকে পরিশোধিত টাকা ফেরত দিয়ে মহিষটি আবার ফিরিয়ে নেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে লালন-পালন করা হবে।
প্রসঙ্গত, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই অ্যালবিনো মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনায় আসে। রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস ও গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
তথ্যসুত্রঃ সময়ের আলো
Related Articles

মেসিকে নিয়ে স্কালোনির দুঃসংবাদ

দুদিন আগে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে চোট শঙ্কা জাগে লিওনেল...

কমিটি নিয়ে শিবিরের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা

সাতক্ষীরার দেবহাটায় ছাত্রশিবিরের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে।...

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন...