Home প্রচ্ছদ জামায়াতের নায়েবে আমীর ডা. তাহেরের চেয়ে তার স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

জামায়াতের নায়েবে আমীর ডা. তাহেরের চেয়ে তার স্ত্রীর সম্পদ ৫ গুণ বেশি

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের হলফনামায় তার মোট সম্পদ ১ কোটি ৮৫ লাখ টাকার। তবে স্ত্রী ডা. হাবিবা চৌধুরী ৫ কোটি ৫০ লাখ টাকা সম্পদের মালিক। স্বামী-স্ত্রী দুজনই পেশায় চিকিৎসা সেবা উল্লেখ করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

হলফনামায় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষিজমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা।

স্ত্রীর নামে বাড়ি রয়েছে তিনটি, যার মূল্য তিন কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। ডা. তাহেরের নামে স্থাবর সম্পদ রয়েছে এক কোটি টাকার। আর তার স্ত্রীর রয়েছে পাঁচ কোটি ৫০ লাখ টাকার সম্পদ।

ব্যাংকে স্ত্রীর নামে জমা রয়েছে সাত লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। এর পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে তিন হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্র রয়েছে চার লাখ ১ হাজার ৫৯৬ টাকার। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ৭০ লাখ টাকা।

জামায়াতে ইসলামী নায়েবে আমির তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে মেডিকেল কলেজের নামে তিন কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে।

স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংক ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা ডা. তাহের। তার বাবা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী। মা আকসিরে জাহান চৌধুরী।

Related Articles

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...