Home জাতীয় চাইনিজ ল্যাংগুয়েজ নিয়ে কারিকুলাম তৈরি করছে এনএসডিএ

চাইনিজ ল্যাংগুয়েজ নিয়ে কারিকুলাম তৈরি করছে এনএসডিএ

Share

চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে বাড়ছে ল্যাংগুয়েজ ভাষা জ্ঞান-সম্পন্ন দক্ষ জনবলের চাহিদা। এ চাহিদাকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ভাষা’ নিয়ে কারিকুলাম তৈরি করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

দেশি-বিদেশি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ কার্যক্রমের মাধ্যমে চীনা ল্যাংগুয়েজকে শুধু ভাষাগত দক্ষতা হিসেবে নয়, কর্মসংস্থান ও পেশাগত দক্ষতার একটি স্বতন্ত্র অকুপেশন হিসেবে কাঠামোবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মিলনায়তনে ‘চাইনিজ ল্যাংগুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।

রোববার (০৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী।

কর্মশালার সমাপনী সেশনে এনএসডিএর সদস্য, পরিচালক ও সংশ্লিষ্ট পরামর্শক ছাড়ও চীনা ভাষা, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে এনএসডিএ জানায়, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিংয়ের মাধ্যমে এ অকুপেশনে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান ও সক্ষমতা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে।

কর্মশালায় ‘চাইনিজ ল্যাংগুয়েজ’ অকুপেশনের সম্ভাব্য কাজের ধরন, দায়িত্ব, প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা এবং সংশ্লিষ্ট শ্রমবাজারের চাহিদা নিয়ে আলোচনা করা হয়। ‘চাইনিজ ল্যাংগুয়েজ’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড প্রণয়নের লক্ষ্যে আগামী ১৬-১৯ আগস্ট ৪ দিনব্যাপী ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ আগস্ট আয়োজন করা হবে ভ্যালিডেশন কর্মশালা। এসব কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়নের চূড়ান্ত কাজ শেষ হবে। পরবর্তী সময়ে এনএসডিএ নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ‘চাইনিজ ল্যাংগুয়েজ’ কোর্স চালুর সুযোগ তৈরি হবে।

যৌথ সনদ প্রদানের (জয়েন্ট সার্টিফিকেশন) লক্ষ্যে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর লেভেল ২ ও ৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে চাইনিজ ল্যাংগুয়েজ অকুপেশনের দক্ষতা কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চাইনিজ ল্যাংগুয়েজ টেস্ট-এইচএসকে লেভেল ১ ও ২-এর সমমানের হবে।

কর্মশালায় এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, ‘চীনা ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিংয়ের মাধ্যমে একটি অকুপেশনে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান ও সক্ষমতা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। এর ফলে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন ব্যবস্থা (অ্যাসেসমেন্ট) আরও মানসম্মত, শ্রমবাজারমুখী ও শিল্পের চাহিদাভিত্তিক করা সম্ভব হবে। চীনা ভাষায় দক্ষ জনবলের চাহিদা শুধু আন্তর্জাতিক শ্রমবাজারে নয়, দেশেও রয়েছে। তাই এ অকুপেশনের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি দক্ষতার যথাযথ স্বীকৃতি ও সনদায়নের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ।’

Related Articles

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,...

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি...

মুয়াজ্জিন থেকে ডন যেভাবে হলেন খলনায়ক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতাদের অন্যতম হলেন আশরাফুল হক ডন। পর্দায় খলচরিত্রে...

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

আর্জেন্টিনার রোজারিওতে বাবাকে শেষ বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা...