Home আন্তর্জাতিক কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

Share

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩–এর ওপর তলায় আগুনের ঘটনা ঘটেছে। একটি  রেস্তোরাঁয় আগুন লাগে বলে জানা গেছে।

বারনামা সংবাদমাধ্যমের বরাতে স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানায়, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহদ হাফিজান হাসান জানান, আগুনের ঘটনা কেউ হতাহত হয়নি।

স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আগুনের খবর পৌঁছানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ ফায়ার সেফটি ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার হোজ ও ওয়েট রাইজার ব্যবহৃত হয়েছে। আগুন সকাল ৭টা ৪ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সম্পূর্ণ নেভানো হয়।

আগুনের ঘটনায় ৫৭তম তলার ওই রেস্তোরাঁটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...