Home প্রচ্ছদ এই শীতে বিয়ের পিঁড়িতে অভিনেতা পার্থ শেখ

এই শীতে বিয়ের পিঁড়িতে অভিনেতা পার্থ শেখ

Share

শীত মানেই বিয়ে মৌসুম। আর তাই এই শীতে বিয়ের পিঁড়িতে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা পার্থ শেখ। জানা যায়, পার্থের স্ত্রী সামিহা রহমান কিশোরগঞ্জের মেয়ে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

দীর্ঘদিন ধরে তারা দুজনে প্রেমের সম্পর্কে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্থ-সামিহা নানাসময়ে একসঙ্গে ছবিও পোস্ট করতেন। দীর্ঘদিনের সেই প্রেমিকাকে বিয়ে করলেন পার্থ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।

মডেলিং ও অভিনয় দিয়ে গত দুই বছরে পার্থ বেশি পরিচিতি পেয়েছেন। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজ ‘কারাগারে’ দেখা গেছে। এছাড়া তিনি মাধ্যমে নির্মাতা হিসেবেও কাজ করেছেন।

Related Articles

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...