Home খেলাধুলা আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু কিন্তু আলভারেজের কেন নেই

আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু কিন্তু আলভারেজের কেন নেই

Share
লিওনেল মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজসহ আর্জেন্টিনা জাতীয় দলের প্রায় সব তারকার শরীরেই যেখানে নানা মুহূর্তের ট্যাটু রয়েছে, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ২৫ বছর বয়সী এই ফুটবলারের শরীরে একটিও ট্যাটু নেই।

সম্প্রতি সতীর্থদের নজরে আসা এই ভিন্নতার পেছনের কারণ জানিয়েছেন তিনি নিজেই। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেয়া এক সাক্ষাৎকারে আলভারেজ জানান, বাবার দেয়া বিশেষ নির্দেশ মেনেই তিনি ট্যাটু থেকে দূরে আছেন।

আলভারেজ বলেন জাতীয় দলের একজন আমাকে দেখাল যে,‘আর্জেন্টিনা দলে আমিই একমাত্র যার শরীরে কোনো ট্যাটু নেই।’ তবে আলভারেজ স্পষ্ট করেন যে, অন্যদের চেয়ে আলাদা হওয়ার জন্য তিনি এমনটা করেননি।

ট্যাটু না করার কারণ ব্যাখ্যা করে অ্যাথলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার বলেন, ‘ছোটবেলায় বাবা আমাকে বলেছিলেন,‘নো ট্যাটু, নো সিগারেট, নো অ্যালকোহল। এখন যদিও আমি বড় হয়ে গেছি এবং নিজের সিদ্ধান্ত সবাই নিজেই নেয়, তবে আমার কখনও ট্যাটু করার প্রয়োজন মনে হয়নি।’

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...