Home আন্তর্জাতিক অমুসলিম বাসিন্দাদের কাছে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

অমুসলিম বাসিন্দাদের কাছে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

Share

বিধিনিষেধ আরও শিথিল করে সৌদি আরব এখন অমুসলিম বিদেশি বাসিন্দাদের দোকান থেকে মদ কেনার অনুমতি দিচ্ছে।

তবে সব অমুসলিম বাসিন্দা এ সুযোগ পাবেন না, কেবল যাদের মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ মার্কিন ডলার) বা তার বেশি তারাই মদের ক্রেতা হতে পারবেন, বিষয়টি সম্বন্ধে অবগত লোকজনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।

রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির একমাত্র মদের দোকানে ঢুকতে অমুসলিম বাসিন্দাদের অবশ্যই তাদের আয়ের সনদ দেখাতে হবে, বলেছেন ওই ব্যক্তিরা। তবে সংবেদনশীল বিষয় হওয়া তারা কেউই নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।

বিদেশি কূটনীতিকদের কাছে মদ বেচতে গত বছর রিয়াদের এই দোকানটি চালু হয়েছিল; এবার তথাকথিত ‘বিশেষ সুবিধাসম্পন্ন বাসিন্দা’ মর্যাদাধারী অমুসলিমদের জন্যও এ সুযোগ দেওয়া হল।

নিয়মের এই বদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ব্লুমবার্গ মন্তব্য চাইলেও সৌদি আরবের সরকার তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

রিয়াদের ওই আউটলেটটিতে এক ধরনের মাসিক পয়েন্টের ভিত্তিতে মদ কিনতে পারবেন অমুসলিমরা।

সৌদি আরবের আরও দুটি শহরে নতুন মদের দোকান হচ্ছে বলে ব্লুমবার্গ আগেই জানিয়েছিল।

দেশটিতে মদপ্রাপ্তিতে যেভাবে ধীরেসুস্থে নিয়মকানুন শিথিল হচ্ছে তা মূলত সামাজিক বিধিনিষেধ কমিয়ে আনা ও রিয়াদকে ব্যবসা-বিনিয়োগের আরও বড় হাবে পরিণত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসার যে লক্ষ্য সৌদি আরব ঠিক করেছে, তার জন্য বিদেশি মূলধন ও মেধা আকৃষ্ট করাকে গুরুত্বপূর্ণ মনে করছে রিয়াদ।

গত কয়েক বছরে দেশটি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সিনেমা হল খোলার অনুমতি, নারী-পুরুষ মেলামেশার সুযোগে অনেক বিধিনিষেধ প্রত্যাহার, পর্যটনে উৎসাহ দেওয়ার মতো আধুনিকায়নে নানান পদক্ষেপও নিয়েছে।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...