Home প্রচ্ছদ অভিনয় থেকে বিদায়ের সুর রণবীর কাপুরের

অভিনয় থেকে বিদায়ের সুর রণবীর কাপুরের

Share

মনে হয় এই তো সেদিনের কথা, অথচ চোখের পলকে বড় হয়ে গেল  আমাদের চকোলেট বয়।  এবার বাজালেন বিদায়ের সুর। সিনেমার পর্দায় এলেন দেখলেন এবং জয় করলেন।  কোটি ভক্তকে হতবাক করে দিয়ে ইঙ্গিত দিলেন অভিনয় কমিয়ে দিয়ে পরিচালনায় মন দেবেন। আর বেশিদিন অভিনয় করবেন না বলে জানান রণবীর কাপুর নিজেই।

যার এক এক জাদুকরী হাসি কোটি ভক্তের হৃদয় জয় করেছে সিনেমার পর্দায়, তার মুখে এমন বিদায়ের সুরে হতবিহ্বল সিনেমপাড়া। সময় বদলায়, বদলায় ভাবনাও। সেই সময়ের পরিবর্তনেই অভিনয় কমিয়ে দিতে চান ‘অ্যানিমেল’ তারকা।

বহুল আলোচিত পৌরাণিক কাহিনির ‘রামায়ণ’ মুক্তির পরপরই চমকপ্রদ মন্তব্য করেছেন রণবীর। অভিনেতা হিসেবে এটাই তার ‘শেষ দশক’,  সংবাদমাধ্যমকে তিনি জানান । কারণ, তিনি সিনেমা পরিচালনার জন্য মুখিয়ে রয়েছেন। তবে তিনি এও নিশ্চিত করেন, অভিনয় থেকে এখনই অবসর নিচ্ছেন না, তবে আগামী কয়েক বছরের মধ্যে তিনি ধীরে ধীরে পরিচালনার দিকে মনোযোগ দিতে চান।

বিগ বাজেটের ‘রামায়ণ’-এর জন্য টানা এক বছর ধরে কঠোর শারীরিক কসরত ও নিখুঁত নিয়মের মধ্যে জীবন কাটিয়েছেন তিনি। এবার ক্যামেরার পেছন থেকে গল্প বলতে চান তিনি।

 

রণবীরের এমন ঘোষণায় শঙ্গার মেঘ জমেছে ভক্তদর মনে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আর ভালোবাসার মিশ্রণে এক ভক্ত লিখেছেন, ‘এমন কথা একদম বলবেন না রণবীর! সবে বয়স ৪৪, এখনই অভিনয় ছাড়বেন না। দয়া করে ৮৫ বছর বয়স পর্যন্ত সিনেমায় থাকুন।’

ঋষি কাপুরের রক্তে মিশে থাকা অভিনয়ের সহজাত জাদুকরি প্রতিভা তো রয়েছেই, এবার কি তবে ক্যামেরার পেছনের কারিগর—অর্থাৎ সফল পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পালা? কাপুর পরিবারের এই জনপ্রিয় তারকার আগামী পদক্ষেপ নিয়ে এখন চারদিকে তুঙ্গে আলোচনা। সিনেপ্রেমীদের একটাই চাওয়া—পরিচালক রণবীরকে স্বাগত জানাতে তাঁরা মুখিয়ে থাকলেও, যেন কোনোভাবেই আড়ালে চলে না যান দুর্দান্ত অভিনেতা রণবীর!

 

Related Articles

এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন

নেতৃত্বশূন্য হতে না চাইলে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন জাতীয় নাগরিক পার্টিকে...

শত্রুদের ক্ষমা করে স্বর্গে যেতে হলেও ক্ষমা করতে তা পারব না: ট্রাম্প

রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে মৃত্যুর পর স্বর্গে যেতে হলে—এমন শর্ত দেওয়া...

মনুমেন্তালে ফিরছেন মেসি জাতীয় দলের পর এবার ক্লাবের জার্সিতে!

এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে লিওনেল মেসি আর্জেন্টিনার ঘরের মাঠ...

রাজধানীতে ‘নভেম্বর রেইন’ শীতের আগমনী বার্তা নিয়ে

সকাল থেকে রাজধানীজুড়ে ছিল গরম ও ভ্যাপসা আবহাওয়া। তবে সময় গড়ানোর সঙ্গে...