Home জাতীয় ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই বেয়ে

৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই বেয়ে

Share

পটুয়াখালী জেলার  দুমকির শ্রীরামপুর ইউনিয়নের আসুরিয়ার সোতা খালের ওপর ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্ট সেতুটি এখন এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেতুটি পারাপারের কোমলমতি শিশু ও স্কুল শিক্ষার্থীদের রয়েছে জীবনের ঝুঁকি। এছাড়াও সেতুটি বিগত দুই বছরেও জনসাধারণের ব্যবহারের উপযোগী হয়নি। সেতুর দুইপাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী এখনো ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের মই বেয়ে পারাপার করছেন।

জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এ সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতুর দুই প্রান্তে মাটি ভরাট ও সংযোগ সড়ক না করায় এটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিশু-কিশোরদের জন্য এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ।

এলাকাবাসীর দাবি দ্রুত সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার।

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মৃধা গণমাধ্যমকে বলেন, বিষয়টি এলজিইডি কার্যালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারকে জানিয়েছি। চলতি শুকনো মৌসুমেই সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

ঠিকাদার ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, বর্ষা মৌসুম থাকায় মাটির সংকটে সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। শুকনো মৌসুমেই কাজ শুরু করা হবে।

দুমকি উপজেলা এলজিইডি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। চলতি শুকনো মৌসুমেই কাজ শুরু করা হবে।

Related Articles

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের আইটেম সং মানেই এখন যার কোমরের হিল্লোল, সেই মোহময়ী নোরা ফাতেহি...

তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ প্রজন্ম ‘ইনস্ট্যান্ট কফির’ মতো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...