Home প্রচ্ছদ ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

Share

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন। বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আগামী দুই-চার দিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি আমরা।

খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুধু তা–ই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য শেখ হাসিনা দায়ী।

এ্যানি আরও বলেন, এবার ভোট কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ, আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার–নির্যাতন করে ভোট করার মতো পরিস্থিতি তারা রাখেনি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...