Home প্রচ্ছদ হাদির মাথায় রক্তনালিতে আটকে আছে গুলির অংশ: মেডিকেল বোর্ড

হাদির মাথায় রক্তনালিতে আটকে আছে গুলির অংশ: মেডিকেল বোর্ড

Share

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্য, তার মাথায় রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

ডা. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির মথায় গুলির ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে, অনেকগুলো রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, এমনকি সিটিস্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।

মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তবে তার কিডনি কাজ করছে, লাইফসাপোর্টের মাধ্যে অন্যন্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে। খুবই দক্ষ শুটার তাকে গুলি করেছে।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদিকে চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত ও এর মালিককে আটক করেছে পুলিশ। এ ছাড়া গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...