Home প্রচ্ছদ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে সবধরনের ব্যবস্থা নেওয়ার তাগিদ রিজভীর

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে সবধরনের ব্যবস্থা নেওয়ার তাগিদ রিজভীর

Share

অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সবধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের ৬ কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মুখে পড়েছে, যা কাম্য নয়। দারিদ্র কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটা দিতে পারে সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহন করতে হবে।

Related Articles

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...

প্রার্থিতা ফেরাতে ইসিতে মনিরার আপিল, শুনানি সোমবার

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির...

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...