Home খেলাধুলা সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমানও

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমানও

Share

ঢাকা টেস্ট খেলতে পারবেন না সাকিব আল হাসান। খবরটা আগেই নিশ্চিত হয়েছিল। এবার চোটে পড়ে দল থেকে বেরিয়ে গেলেন চট্টগ্রাম টেস্টের অন্যতম পারফরমার সাদমান ইসলামও।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় নিতম্বে চোট পান সাদমান। মনে করা হচ্ছিল, সেই চোট থেকে সেরে উঠতে পারবেন তিনি। বিসিবির মেডিকেল দলের পূর্ণ তত্ত্বাবধানেই ছিলেন তিনি। কিন্তু বিসিবির মেডিকেল দলই তাঁকে চট্টগ্রাম টেস্টে পূর্ণ বিশ্রামে থাকার কথা বলেছে।

ঢাকা টেস্টে খেলতে না পারায় এখন জাতীয় দলের জৈব সুরক্ষা থেকে বেরিয়ে যাবেন সাদমান। বিসিবি মেডিকেল দলের পরামর্শ অনুযায়ীই চলবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই ওপেনার সাদমানের ব্যাট থেকে এসেছিল ৫৯ রানের এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে অবশ্য তাঁর ব্যাট সেভাবে কথা বলেনি।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...