Home বিনোদন শাশুড়ি হচ্ছেন মৌসুমী

শাশুড়ি হচ্ছেন মৌসুমী

Share

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি শ্বশুর-শাশুড়ি হতে যাচ্ছেন। কারণ তাদের একমাত্র পুত্র ফারদিনের বিয়ে ঠিক হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কানাডা প্রবাসী এক তরুণীর সঙ্গে ছেলের বিয়ে দিতে যাচ্ছেন এ তারকা দম্পতি। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

তবে ছেলের বিয়ের বিষয়ে এখনও মিডিয়ার সামনে মুখ খোলেননি মৌসুমী ও ওমর সানি।

ফারদিন পরিচালনায় নাম লিখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। তা ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

Related Articles

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

সৃজিতের সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন অনেকটাই বেছে বেছে কাজ করছেন অপু...

মনোনয়ন না পেয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ কনকচাঁপার

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি সংগীতশিল্পী রুমানা...

মনোনয়নে মন ভাঙল চমকের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিয়ে এবার মন ভাঙল দেশের...