Home Uncategorized ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ৯ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ৯ লাখ টাকা জরিমানা আদায়

Share

সারাদেশে ইটভাটাসহ ফার্মেসি, নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৬৮টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে সারাদেশে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলার সাভার উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মো. মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে মাস্কসহ আলু, চাল, পেঁয়াজ, ভোজ্যতেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশের ৬৮টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে মাস্ক, চাল ,আলু,পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা ও বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।

এ বিষয়ে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সব ব্যবসায়ীকে অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়াও মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান তিনি।

Related Articles

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

মেধাকে প্রাধান্য দিতে হবে, কোনো তদবির চলবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...