Home আজকের জেলা পরিক্রমা বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

Share

নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসা বাসার বাথরুম থেকে উপপরিদর্শক (এসআই) মো. শফিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নং ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান মুক্ত বলেন, ‘বুধবার দুপুরে পুলিশ এসআই শফিউদ্দিন নামের একজনকে নিয়ে আসে। আমি পরীক্ষা করে দেখেছি তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তী পদক্ষেপের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে অবগত করেছি।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন পিপিএম বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তিনি ডিউটি করেছেন। বাসায় স্বাভাবিক মৃত্যু ঘটেছে এটাই এখন পর্যন্ত জানা গেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

এসআই মো. শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার ঝিনাইদহ অবস্থান করায় তিনি একাই বসবাস করতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট এসআই শফিউর নড়াইল সদর থানায় যোগদান করেন।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...