Home প্রচ্ছদ বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) মনোনয়ন বাতিলের রিট খারিজ, বিএনপিপ্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) মনোনয়ন বাতিলের রিট খারিজ, বিএনপিপ্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ

Share

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় এলাকার বিএনপি মনোনীত এবং বৈধঘোষিত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ করেছেন আদালত। রবিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। এতে করে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই।
জানা গেছে, দুটি বেসরকারী ব্যাংকের ঋণের বিষয়ে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার নিয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে, গত বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের আদেশ স্থগিত করেন।

তবে রবিবার (১১ জানুয়ারি) সকালে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানী শেষে সেই স্থগিতাদেশ খারিজ করে দেন। এতে করে বগুড়া-১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইল না।

এদিকে এই খবরের পর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

পরে গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এমপি কাজী রফিকুল।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...