Home জাতীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)

Share

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ডিজিটাল অনলাইনের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

ইসলামী ব্যাংক ‘প্রকৃত মালিকদের’ ফিরিয়ে দেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার অতীতে জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল দাবি করে...

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের...

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান...

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।...