Home প্রচ্ছদ পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

Share

জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করার দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলের সমাবেশ চলছে। এরইমধ্যে রাজধানীর পল্টন মোড় এলাকায় জড়ো হয়েছে আট দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর থেকেই আট দলের নেতাকর্মীদের মিছিল আর শ্লোগানে মুখর হয়ে ওঠে পল্টন মোড় এলাকা। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে শ্লোগান দিচ্ছেন তারা।

সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসছেন দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা এখন পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের দাবিতে বেশ কিছুদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে জামায়াতে ইসলমামীসহ সমমনা আট দল।

 

 

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...