Home প্রচ্ছদ পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

Share

সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের তাদেরই সহযাত্রীরা। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতিাবিরোধী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান।

মুহাম্মদ রাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও জনাব মাহফুজ আলম পদত্যাগ করার সাথে সাথে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দিবো।’

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব এবং আরিফ তালুকদার। সেই সময় সংবাদ সম্মেলনে তারা জানান, দলটির সকল অনিয়ম-দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা জড়িত। মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টাই পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Related Articles

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

ধর্ষককে বাঁচাতে গুমের নাটক করেছে শিবির : ছাত্রদল সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার...

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে...