Home প্রচ্ছদ নির্বাচন কেউই বানচাল করতে পারবে না: মেজর হাফিজ

নির্বাচন কেউই বানচাল করতে পারবে না: মেজর হাফিজ

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কেউই বানচাল করতে পারবে না। যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা এবারও পরাজিত হবে, জনগণ কখনই তাদেরকে মেনে নেবে না।

তিনি শনিবার (১৫ নভেম্বর) বিকালে ভোলার লালমোহনে নির্বাচনী এলাকার শাহাবাজপুর কলেজ মাঠে তাকে দেওয়া এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মেজর হাফিজ বীর বিক্রম বলেন, জনগণ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে। জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছি।

গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ভোটারের জন্য অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি। একইদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে স্বাগত জানিয়ে হাফিজ উদ্দিন বলেছেন, এতে সরকারের বহু টাকা সাশ্রয় হবে।

তিনি আরও বলেছেন, জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না, তারপরও সরকার আমাদের ওপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে। জনগণ জুলাই সনদ ও পিআর সম্পর্কে অনেকেই কিছু বোঝে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকার তারপরও জুলাই সনদে গণভোট রেখেছেন। এটি একটি ভুল পদক্ষেপ বলে তিনি মনে করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...