Home প্রচ্ছদ নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমীর

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমীর

Share

নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে বলেও জানান তিনি।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।

এ সময় সমাজের আবর্জনা পরিষ্কারে সবাইকে পাশে চান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।

এ যুদ্ধে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি,তার সারথী হবেন আপনারা।

সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না। কোন শিশু কোন পরিবারে জন্ম নিলো, তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেয়া হবে রাষ্ট্রের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে। অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...