Home জাতীয় দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাভারের বাইপাইল

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাভারের বাইপাইল

Share

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, সাভারের বাইপাইল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি ছিল অল্পমাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার।

কেন্দ্রে দায়িত্বে থাকা পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, এটি “মাইনর ভূমিকম্প” এবং উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল। যদিও কম্পনটি ছোট। ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকে টের পেয়েছেন।

গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্যাঞ্চল। ভয়াবহ সেই ঝাঁকুনিতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছেন ৬ শতাধিক মানুষ।

সুত্রঃসমকাল

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...