Home প্রচ্ছদ তারেক রহমানের সফর স্থগিত, যাচ্ছেন না উত্তরবঙ্গে

তারেক রহমানের সফর স্থগিত, যাচ্ছেন না উত্তরবঙ্গে

Share

স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরের দিনক্ষণ চূড়ান্ত ছিল। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়েছে।

আগামী ১১ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। আজ শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরাঞ্চলে সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে এ সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...