Home জাতীয় তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

Share

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, একটি দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। একইভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

তিনি সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুস্থ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের সুস্থতার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

Related Articles

তারেক রহমানের জাপান সফর: মাতারবাড়ীকে ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নব দিগন্ত

তারেক রহমানের জাপান সফর: মাতারবাড়ীকে ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নব দিগন্ত বাংলাদেশের...

অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভাঙল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অনায়াসে জয় তুলে নিয়েছে ভারত। এই ম্যাচে...

মুম্বাইয়ে গুলিবর্ষণ: তদন্তে ইমরান হাশমির নাম!

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন তথ্য...

পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কাজ থেকে বিরত থাকুন : রিজভী

পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কোনো কাজ করা থেকে সব রাজনৈতিক দলকে...