Home প্রচ্ছদ জামিন পেলেন মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার সেই হান্নান

জামিন পেলেন মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার সেই হান্নান

Share

গ্রেফতারের ৮ দিন পর জামিন পেয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার আব্দুল হান্নান।রবিবার (২১ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করার পর গত ১৩ ডিসেম্বর সন্দেহভাজন আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরবর্তীতে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। পরে ১৪ ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। এ ছাড়া বিআরটিএ-তে তার নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা গাড়ি রয়েছে।

তবে হত্যায় ব্যবহার করা হয়েছে হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের গাড়ি। হান্নানের মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫, যা একটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মোটরসাইকেল। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে একটি সংখ্যার ভুল রয়েছে। যে নম্বরের শেষে ৬ থাকার কথা, সেখানে ৫ শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওইদিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশে তাকে গুলি করে পালিয়ে যায়। গত ১৮ ডিসেম্বর হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...