Home প্রচ্ছদ গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে: সালাউদ্দিন আহমেদ

গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে: সালাউদ্দিন আহমেদ

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। যারা ২৪ এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।

শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ানী লীগ কখনো রাজনৈতিক দল ছিলোনা এটা একটি মাফিয়া সংগঠন ছিলো। লীগের রাজনীতির কবর দিতে হবে। গণতান্ত্রিক চর্চায় অন্য কোন দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেওয়া হয়েছে। এ রায় বাস্তবায়নও হবে।

যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এ অবস্থা হবে।  ৮ দলের একটি দল আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছিলো। তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন সালাহউদ্দিন আহমেদ। জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তাদের জনদাবির সাথে একাত্মতা প্রকাশ করার আহবান জানান।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকাতে চেষ্টা করছে।

Related Articles

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন সেই ইসহাক সরকার

সদ্য দলে যোগ দেওয়া ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি...

প্রার্থিতা ফেরাতে ইসিতে মনিরার আপিল, শুনানি সোমবার

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির...

ফ্যাসিবাদের পথে আ.লীগ হতে পারবে না বিএনপি: বিরোধীদলীয় নেতা

জাতির সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে...