Home বিনোদন কবীর সুমনের নতুন সৃষ্টি ‘জয় বাংলা’

কবীর সুমনের নতুন সৃষ্টি ‘জয় বাংলা’

Share

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনী দামামা বেজে গেছে। বাড়ছে রাজনৈতিক উত্তাপও। আর এমন এক পরিস্থিতিতে গানের রাগ সৃষ্টি করলেন কবীর সুমন। তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে এমনটা জানিয়েছেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

গানের ওই রাগটি তিনি তৈরি করেন গতমাসের শেষ দিনে। কবীর সুমন ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘জয় বাংলা। আজ ২৮, ০২, ২১, সকালে একটি নতুন রাগ তৈরি করলাম। নাম রাখলাম ‘জয় বাংলা ভৈরব’। এই রাগে আমি বাংলা খেয়াল বন্দিশ ও আধুনিক বাংলা গান বানাব’। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই রাগের ওপর বাংলা খেয়াল যেমন গাইব তেমনই এই মুহূর্তের উপযুক্ত বাংলা গানও বানাব, গাইব। জয় বাংলা। বাংলা জিতবেই আর বিরোধীরা হারবেই।

‘‌জয় বাংলা’‌ সুর তুলে কবীর সুমন বলেন, ‘‌বাংলা জিতবেই এবং বিরোধীরা হারবেই’।‌ এ প্রসঙ্গে তিনি ভারতের স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‌সঙ্গীত মানেই রাজনীতি। যেকোনো উচ্চারণ, কিংবা হাসি-কান্নাও কিন্তু রাজনৈতিক। বহুদিন ধরেই রাগ রচনা করছি আমি। আসলে বাংলায় সেভাবে সঙ্গীত নিয়ে আলোচনা হয় না। শুধু হেমন্ত-মান্না ছাড়া। আমি আধুনিক বাংলা গানে নাম করেছি ঠিক। কিন্তু আমার অধ্যবসায় হিন্দুস্তানি খেয়ালে। বাংলায় খেয়াল আগে হয়েছে, তবে মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবারও হচ্ছে। আমি বহুদিন ধরেই আমার মাতৃভাষাতে খেয়াল রচনা করছি এবং গাইছি’।‌

কবীর সুমন আরো বলেন, ‌আমি বাংলার মানুষ। রাজনৈতিকভাবে আমি অসাড় নই। আগেও আমি রাজনৈতিক গান তৈরি করেছি। আজকে আমার একটাই স্লোগান ‘’জয় বাংলা’‌। কেন্দ্রীয় সরকার এবং তাঁদের দালালরা বাংলায় একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরো কিছু রাগ তৈরি করে চলেছি। ‘’কন্যাশ্রী’‌ রাগও তৈরি করেছি আগে। আলাদা করে ভৈরব বলব না। ‘‌জয় বাংলা’‌ই‌ বলব। পাঁচটা স্বরে তৈরি করেছি এই রাগ।

তিনি আরো বলেন, এই গানগুলো অবশ্যই ভোটের প্রচারের হাতিয়ার হবে। নামকরণেই তো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। খেয়ালের গান হিসেবে যেমন থাকবে, আধুনিক গান হিসেবেও থাকবে। আশা করছি, মুখ্যমন্ত্রী এ বিষয়ে জানেন। মমতা ব্যানার্জি আছেন বলেই রাজ্য সঙ্গীত একাডেমিতে খেয়াল শেখানো শুরু হয়েছে। তাই সবার আগে আমি তাঁকে শোনাবো। আবারও আমরা হাতে হাত ধরে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি।

সূত্র: এপিবি, আজকাল।

Related Articles

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

সৃজিতের সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন অনেকটাই বেছে বেছে কাজ করছেন অপু...

মনোনয়ন না পেয়ে বাংলাদেশিদের জন্য ‘খোলা চিঠি’ কনকচাঁপার

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আলোচনায় থেকেও মনোনয়ন পাননি সংগীতশিল্পী রুমানা...

মনোনয়নে মন ভাঙল চমকের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিয়ে এবার মন ভাঙল দেশের...