Home Uncategorized আরও ২-৩ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ

আরও ২-৩ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ

Share

শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর, চুয়াডাঙ্গা এবং রংপুর বিভাগের অনেক এলাকায় আজ শনিবার মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারা দেশের আবহাওয়া শুষ্ক রয়েছে। মাঝরাত থেকে নদ-নদীর অববাহিকা এলাকায় ঘন ও মাঝারি ধরনের কুয়াশা বাড়বে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশের প্রভাবে এই মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এই উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ ১৪ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করে। গত বৃহস্পতিবার থেকে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল এই উচ্চচাপ বলয়ের প্রভাবে আসে। তবে ধীরে ধীরে এর প্রভাব কমে আসছে।’

মো. শাহিনুল ইসলাম আরও জানান, উচ্চচাপ বলয়টির কেন্দ্র এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দুই থেকে তিন দিন দেশে তাপমাত্রা প্রায় এখনকার মতোই থাকবে। এরপর বাড়তে পারে।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...