Home আন্তর্জাতিক আটককেন্দ্র থেকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে মাদুরোকে

আটককেন্দ্র থেকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে মাদুরোকে

Share

নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের আটককেন্দ্রে রাখা হয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সেখান থেকে তাকে হাজির করা হচ্ছে আদালতে। হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে।

স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাকে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছিল।

নিকোলাস মাদুরোকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করেছে। আজ সোমবার তাকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

কিছুক্ষণ আগে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয়। তখন তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়। সেখান থেকে মাদুরোকে নিয়ে আদালতের উদ্দেশে যাত্রা করার কথা।

 

 

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...