Home জাতীয় আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে নামছে পুলিশ

আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে নামছে পুলিশ

Share

নতুন ইউনিফর্মে দেখা যাবে পুলিশ বাহিনীর সদস্যদের। বাংলাদেশ পুলিশ আজ থেকে নতুন পোশাকে নামবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার (১৫ নভেম্বর) থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও, সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক।

গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।

জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার।

Related Articles

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...