Home জাতীয় আগামীকাল নতুন মন্ত্রীসভার শপথ, দেশজুড়ে দেখানো হবে সরাসরি

আগামীকাল নতুন মন্ত্রীসভার শপথ, দেশজুড়ে দেখানো হবে সরাসরি

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল সকাল ১০টায়  শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরে বিকাল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

জানা গেছে, আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪.০০ টায় জাতীয় সংসদের সাউথ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২.০০ টার পর হতে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।

৬৪ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বড়ো স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

Related Articles

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে...

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী...

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য

ফিফা বিশ্বকাপের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে মাঠে বাংলাদেশের কোনো দল...

‘মারতে মারতে তারা বলছিল তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না’

‘বিমানবন্দর থেকে একটি অটোরিকশা করে বাসায় ফিরছিলাম। হঠাৎ ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন...