Home লীড নিউজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে

Share

করোনার সংক্রমণ বাড়তে থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল- তা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ধীরে ধীরে যখন দেশের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ কমতে শুরু করেছিল, সেই আশার মধ্যে আবার আক্রান্ত বাড়তে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সে হিসেবে বর্তমানে সংক্রমণের হার ফের দৈনিক ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

এ প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিবেচনা করবে, শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খুলবে নাকি পেছাবে। যদি পরিবর্তন হয় তাহলে জানানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন বিষয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৯ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করে আদেশ জারি করে সরকার।

Related Articles

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের...

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশে...