Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ আটক ১

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ আটক ১

Share

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ১ হাজার ৬০পিস ইয়াবাসহ এক বৃদ্ধ মহিলাকে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক গুল বাহার (৫২) ঔই ক্যাম্পের সি বল্কের বাসিন্দা করিম উল্লাহ এর স্ত্রী।

বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের উপ-পরিদর্শক শাহজাহানের নেতৃত্বে একটি দল ক্যাম্পের সি ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০পিস ইয়াবাসহ এক বৃদ্ধ মহিলাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫লাখ ৩০হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতকে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস...

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র...

চট্টগ্রাম পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন...

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ...