Home শিক্ষা ভারতে উচ্চশিক্ষা নিয়ে দু’দিনব্যাপী ‘এডুকেশন মিট’

ভারতে উচ্চশিক্ষা নিয়ে দু’দিনব্যাপী ‘এডুকেশন মিট’

Share

ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে রাজধানীতে দু’দিনব্যাপী ‘এডুকেশন মিট-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ শিক্ষা মেলা চলবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে ভারত স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় এ মেলার আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এডুকেশন এক্সিলেন্স নামক প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সরকার স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচির হেড অব ডিপার্টমেন্ট সন্দীপ গোয়েল এবং এডসিলের নির্বাহী পরিচালক ড. ঊত্তম বি সাপাতি।

শুক্রবার এই শিক্ষা মেলার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। বিস্তারিত জানা যাবে স্টাডি ইন ইন্ডিয়ার ওয়েবসাইট (studyinindia.gov.in) এবং টোল ফ্রি +৯১১২০৬৫৬৫০৬৫ নম্বরে।

Related Articles

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কারিগরি শিক্ষাঙ্গণের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্ব...

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো ছাত্রদল

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময়...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...

স্বল্পমেয়াদি ৮টি কোর্সের খোঁজ, এগিয়ে থাকতে চাইলে ভর্তি হয়ে যান এ বছরই

আপনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যে বিষয়েই পড়ুন না কেন, আজকের দুনিয়ায় দক্ষতা উন্নয়ন...