Home Uncategorized দারুস সালামে বিছানায় পড়ে ছিল হাত-পা ও মুখ বাঁধা লাশ

দারুস সালামে বিছানায় পড়ে ছিল হাত-পা ও মুখ বাঁধা লাশ

Share

রাজধানীর দারুস সালামের একটি বাসা থেকে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে

বুধবার সন্ধ্যায় দুরুস সালামের থানার বাগবাড়ি এলাকার নিজ বাসা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বিছানায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার রাত থেকে ভোরের মধ্যে এ ঘটনা ঘটে।

আক্তার আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বছরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তিনি চাকরি হারান। এরপর তিনি বেকার ছিলেন।নিহত আক্তার হোসেন বাগবাড়ি এলাকার একটি বাড়ির নিচতলায় একা ভাড়া থাকতেন।

পুলিশ সূত্র জানায়, দুপুরে প্রতিবেশীরা আক্তারের বাসার খোলা দরজা দিয়ে বিছানার ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে দেখতে পান।

এ সময় তারা ঘটনাটি দারুস সালাম থানায় জানান। পরে পুলিশ এসে সন্ধ্যায় আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

দারুস সালাম থানার এসআই সুলতান মাহমুদ জানান, কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে দারুস সালাম থানায় হত্যা মামলা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আক্তারের হাত-পা ও মুখ বেঁধে হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

পুলিশ। নিহত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৭)।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...