Home জাতীয় চাল ও সবজির বাজারে নতুন চাপ, বাড়ছে সাধারণ মানুষের খরচ

চাল ও সবজির বাজারে নতুন চাপ, বাড়ছে সাধারণ মানুষের খরচ

Share

রাজধানীর বাজারে চালের দাম বাড়ার পাশাপাশি কয়েক ধরনের সবজির দামও বেড়েছে। গত দুই সপ্তাহে জাত ও মানভেদে চালের কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে শিম, ফুলকপি, বেগুন, পটোল ও ঢ্যাঁড়শের দামও বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। বর্তমানে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালের দাম বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা এবং মাঝারি মানের চাল ৫৬ থেকে ৬২ টাকা। মোটা চালের দাম কেজিতে ৫০ থেকে ৫৪ টাকায় অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীদের দাবি, পুরোনো ধানের মজুত কমে আসায় পাইকারি বাজারে দাম বেড়েছে। নভেম্বরের শেষ দিকে আমন ধান উঠলে নতুন চাল বাজারে আসবে এবং দাম কমতে পারে। তবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই; বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি।

সবজির বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় সরবরাহ কমেছে। বর্তমানে ফুলকপি প্রতি পিস ৩৫ থেকে ৪৫ টাকা, শিম কেজি ৭০ থেকে ৮০ টাকা এবং বেগুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ও ঢ্যাঁড়শের কেজি ৫০ থেকে ৬০ টাকা। নতুন আলু ১১০ থেকে ১২০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

Related Articles

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন । পরিচালক...

মধ্যরাতেই আঘাত হানতে পারে ঝড়, সতর্কবার্তা ১০ জেলায়

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...