Home জাতীয় মধ্যরাতেই আঘাত হানতে পারে ঝড়, সতর্কবার্তা ১০ জেলায়

মধ্যরাতেই আঘাত হানতে পারে ঝড়, সতর্কবার্তা ১০ জেলায়

Share

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, মাদারীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

Related Articles

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন । পরিচালক...

ইউট্যাব সিকৃবি’র উদ্যোগে দরগাহ মসজিদে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব...