Home জাতীয় মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

Share

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে। এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব।’

তিনি আরও বলেন, এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক হয়; সেখানে এ আশ্বাস মেলে বলে বৈঠক পরে সাংবাদিকদের তুলে ধরেন তিনি।

আগের অবস্থায় ফিরে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে তার উত্তর স্পষ্ট হয়নি ব্রিফিংয়ে।এ নিয়ে প্রশ্ন করলেও সেখানে সঠিক উত্তর মেলেনি। ব্রিফিং পরে এ নিয়ে ফজলুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়।

Related Articles

ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা হত্যা করতে দ্বিধা করতেন না : রিজভী

ক্ষমতা পাকাপোক্ত করতে শেখ হাসিনা হত্যা করতে দ্বিধা করতেন না বলে মন্তব্য...

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর...

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে...

‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ডিসেম্বরে বাংলাদেশে আসবেন তা পরিষ্কার করতে...