Home জাতীয় মন্ত্রণালয়ের সব দপ্তর দুর্নীতিমুক্ত চান শিক্ষামন্ত্রী

মন্ত্রণালয়ের সব দপ্তর দুর্নীতিমুক্ত চান শিক্ষামন্ত্রী

Share

মন্ত্রণালয়ের সব দপ্তরকে দুর্নীতিমুক্ত দেখতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সময় তিনি সর্বক্ষেত্রে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে। বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...