Home জাতীয় কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

Share

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা হামলা চালায়। পরে ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ব্যবসায়ীদের দাবি, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মানবন্ধনে আব্দুর রহমানের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা না হলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলনে নেমে আসবেন।

ব্যবসায়ীদের দাবি, আজ পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করেছে। তারা প্রতি মাসে মাসোহারা পায় বলেই এমন হামলার পরও তারা চুপ থাকে।

এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

মেরিন ড্রাইভে দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা...

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি

সংসদ সদস্যদের সরকারি আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে...

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে এখন থেকে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে...