Home জাতীয় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মরদেহে আগুন

Share

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে তৈহিদী জনতার গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ তৈহিদী জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে লাশে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাত পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চষ্ঠা চালাচ্ছে।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। বাড়ি ময়মনসিংহের তাড়াকান্দা উপজেলায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৈহিদী জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

মেরিন ড্রাইভে দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা...

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি

সংসদ সদস্যদের সরকারি আবাসনে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে...

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে এখন থেকে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে...