Home প্রচ্ছদ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করলেন তারেক রহমান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করলেন তারেক রহমান

Share

দেশে ফিরতে লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানান তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এর আগে, গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এদিকে, বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...