Home জাতীয় পুলিশি বাধায় বাড্ডা গিয়েই শেষ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

পুলিশি বাধায় বাড্ডা গিয়েই শেষ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

Share

পুলিশি বাধার মুখে রাজধানীর উত্তর বাড্ডায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য নামের সংগঠন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের নেতা কর্মীরা।

এর বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

নেতাকর্মীরা বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনাসহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন।

এদিকে, চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

Related Articles

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে...

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...