Home জাতীয় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Share

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই।বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রক্রিয়ায় তৌহিদ হোসেন বলেন, আমরা কি করতে পারি, বলুন? কি করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর।

তিনি আরও বলেন, রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা চালিয়ে যেতে পারবো, এর চেয়ে বেশি কিছু নয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চাইতে হবে, দিল্লিকে রাজি করানোর চেষ্টা চলছে। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন- এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মানহানি, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...