Home প্রচ্ছদ তারেক রহমানের আসনে প্রার্থী দিলো এনসিপি

তারেক রহমানের আসনে প্রার্থী দিলো এনসিপি

Share

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার ওই আসনে প্রার্থী হিসেবে আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ নাম ঘোষণা করেন।

এই আসনে জামায়াতের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, ‘এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি আজ থেকেই প্রচার প্রচারণায় নামছি। আশা করছি দল–মত নির্বিশেষে সবার সহযোগিতা পাব।’

তিনি আরও বলেন, আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছিলাম। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য। আমার দলীয় অন্য কোন পদ পদবী নেই।

Related Articles

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য...

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট...

‘মিস লংকা’র হিপহপ ভার্সন নিয়ে আসছেন জি স্যাম

শ্রোতাদের জন্য ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশের আন্ডারগ্রাউন্ড র‍্যাপ শিল্পী জি...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...