Home জাতীয় রাজধানীতে ডিবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ডিবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share

রাজধানী থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) পল্টনের সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) সেন্টার থেকে ওই উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

নিহত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে। দুপুরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে দরজা ভেঙে আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন।

এসআই শামীম হাসান জানান, ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই’তে ২০১৭ সালে ট্রেনিং শেষে যোগদান করেন আফতাব উদ্দিন রিগান। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। বর্তমানে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এখানে ডরমেটরিতে ছিলেন।

Related Articles

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...

রাজনৈতিক কর্মীদের সম্মানে, ছাত্রদল নেতা অনিকের ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এবং...

ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো ঝড় তুলেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তিন...

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম...