Home জাতীয় বিটিআরসি ঘেরাও করলো আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা

বিটিআরসি ঘেরাও করলো আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা

Share

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করেছে আন্দোলনে নামা মোবাইল ব্যবসায়ীরা। ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’ (এমবিসিবি) এর ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ে অবস্থান নিয়ে বিটিআরসি ভবন ঘেরাও করে রাখেন।

অবস্থান ও আন্দোলনের কারণে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারীরা বিটিআরসি ভবনের সামনে অন্তত চার জায়গায় আগুনও জ্বালায় বিক্ষোভকারীরা।

ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো— ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

তারা অভিযোগ করেন, নতুন এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বাড়বে।

Related Articles

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...